ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণ, দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণ, দুইজনের মৃত্যু
ছবিঃ সংগ্রহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আকস্মিক আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২৪ মে)। ওইদিন হাটে বিক্রির জন্য আনা একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি হাটের ভেতরে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করে। এতে হাটে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষজন নিরাপদে সরে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন।

এ সময় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

একই ঘটনায় আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৫ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। অন্যদিকে রুহুল আমিন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বাসিন্দা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মহিষের আকস্মিক আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এস.আর 

বিষয় : মৃত্যু গরুর হাট ইদুল আজহা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণ, দুইজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আকস্মিক আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২৪ মে)। ওইদিন হাটে বিক্রির জন্য আনা একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি হাটের ভেতরে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করে। এতে হাটে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষজন নিরাপদে সরে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন।

এ সময় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

একই ঘটনায় আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৫ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। অন্যদিকে রুহুল আমিন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বাসিন্দা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মহিষের আকস্মিক আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ