টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ হারানো নওগাঁর একই গ্রামের ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়।
সকাল থেকেই গ্রামজুড়ে ছিল শোকের ভারী পরিবেশ। একের পর এক খাটিয়া আনা হয় জানাজা স্থলে। ছয়টি মরদেহ সারিবদ্ধভাবে রাখা হয় পাশাপাশি। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের কয়েকটি গ্রাম থেকেও মানুষ ছুটে আসে শেষবারের মতো প্রিয়জনদের দেখতে।
এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। রাতভর পরিবহনের পর মঙ্গলবার ভোরে মরদেহগুলো রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছায়। পরে নিজ নিজ গ্রামেও পৃথকভাবে জানাজা শেষে অন্যান্য নিহতদের দাফন সম্পন্ন হয়।
জানাজায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাজারো মানুষ জানাজায় অংশ নিয়ে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বিভাগীয় কমিশনার বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একসঙ্গে একই গ্রামের ছয়জন মানুষের মৃত্যু সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
উল্লেখ্য, সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও নিয়ামতপুর এলাকার বাসিন্দারা ছিলেন। তারা সবাই ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন