ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। একই সময়ে আরেকটি ঘটনায় প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হন।
রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত আনুমানিক ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকালে একটি ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে গুরুতর আহত অবস্থায় ছিলেন। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।
এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে বাস, প্রাইভেট কার ও আরেকটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন মোহাম্মদ তৌফিক সিদ্দিক (বগুড়া), সিনতিয়া (ফরিদপুর) ও হামিদা (সিরাজগঞ্জ)।
দুটি দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোররাত থেকে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহত ট্রাকচালকের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৃথক দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন