পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কেবিন কেটে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা থেকে আসা অপর একটি ট্রাকের ধুপপাশা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে আটকা পড়েন চালক ও হেলপাররা।
খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যান্ত্রিক সরঞ্জামের সাহায্যে ট্রাকের কেবিন কেটে আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।
পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন