ঝালকাঠির রাজাপুরে মাটি কাটার ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন (২৮) নামে ব্র্যাকের এক মাঠকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি খাল খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় সিহাব উদ্দীন মোটরসাইকেলে করে কর্মস্থল ভান্ডারিয়া থেকে নিজ বাড়ি গৌরনদীর দিকে যাচ্ছিলেন। দক্ষিণ রাজাপুর এলাকায় পৌঁছালে ভেকু মেশিনের সামনের লোহার বাকেট হঠাৎ ঘুরে তার মাথায় আঘাত করে। এতে তার হেলমেট ভেঙে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই ভেকু মেশিনের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনাকবলিত ভেকু মেশিনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন