ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ
ছবিঃ সংগ্রহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে নৌপথে চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা ১১টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল স্থগিত রয়েছে বলে জানা গেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে দুপুরের পর থেকে ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মাত্র ৪০ মিনিটের বৃষ্টিতেই কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যায়, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

ঈদযাত্রার মধ্যে এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে ট্রেনের ছাদে করে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে রয়েছেন। পাশাপাশি আগে থেকেই যেসব লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে, সেসব নৌযানের যাত্রীরাও আতঙ্কে রয়েছেন।

আবহাওয়া পরিস্থিতির কারণে নৌপথে অনিশ্চয়তা তৈরি হলেও অনেকেই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে গন্তব্যের পথে রওনা দিচ্ছেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে নৌপথে চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা ১১টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল স্থগিত রয়েছে বলে জানা গেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে দুপুরের পর থেকে ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মাত্র ৪০ মিনিটের বৃষ্টিতেই কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যায়, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

ঈদযাত্রার মধ্যে এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে ট্রেনের ছাদে করে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে রয়েছেন। পাশাপাশি আগে থেকেই যেসব লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে, সেসব নৌযানের যাত্রীরাও আতঙ্কে রয়েছেন।

আবহাওয়া পরিস্থিতির কারণে নৌপথে অনিশ্চয়তা তৈরি হলেও অনেকেই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে গন্তব্যের পথে রওনা দিচ্ছেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ