রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়, যা স্বল্প সময় স্থায়ী হলেও অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
এ ছাড়া ভূমিকম্পের কেন্দ্র ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করে বলে জানানো হয়। ভূ-অবস্থান অনুযায়ী এর স্থানাংক ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। স্বল্পমাত্রার এই কম্পনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন