ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের সরকারি ছুটিতে দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকলেও আজ মঙ্গলবার (২৬ মে) বিশেষ প্রয়োজনে সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা রাখা হয়েছে। তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
খোলা থাকা শাখাগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ মে জারি করা সার্কুলারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বিশেষ করে পোশাক শিল্পে বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য সীমিত ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে।
সার্কুলার অনুযায়ী ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত সময়ের জন্য খোলা রাখা হচ্ছে।
এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে। ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত কার্যক্রম চালু থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
ছুটির দিনে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন