ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এডিবির বড় ঘোষণা: পাঁচ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

এডিবির বড় ঘোষণা: পাঁচ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা
ছবিঃ সংগ্রহীত

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে এশিয়ান ব্যাংক ডেভোলপমেন্ট। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশটিতে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেওয়া হবে। পাশাপাশি বার্ষিক ঋণ প্রতিশ্রুতিও ধাপে ধাপে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৫ মে) সকালে এডিবি সভাপতি মাসাতো কান্দা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়, সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে চলমান উন্নয়ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই অর্থায়ন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন সহায়তা কাঠামোর আওতায় “ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ” নামে একটি কর্মসূচি চালু করা হচ্ছে। এর লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

এডিবি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার অর্থায়ন পাওয়া যাবে, যা তাদের বর্ধিত বার্ষিক ঋণ কাঠামোর অংশ। বর্তমানে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার, যা মধ্যমেয়াদে ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

সংস্থাটি আরও বলছে, এই অতিরিক্ত অর্থায়ন ব্যবহার হবে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির বহুমুখীকরণ, সুশাসন এবং এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে সহায়তা করার কাজে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেল, এলএনজি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাবে সৃষ্ট চাপ মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি। পাশাপাশি দেশের মধ্যমেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে।

সব মিলিয়ে, উন্নয়ন সহযোগিতায় নতুন পর্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ, যেখানে বিনিয়োগ ও অবকাঠামো খাতে বড় ধরনের অর্থায়নের ইঙ্গিত দিচ্ছে এডিবি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

এডিবির বড় ঘোষণা: পাঁচ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ