পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। পরিবারের চাহিদা মেটাতে প্রবাসী বাংলাদেশিরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ পাঠাচ্ছেন, ফলে মে মাসজুড়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৫৩০ কোটি টাকা। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে হিসাব করা হয়েছে এই রূপান্তর।
এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৫৮৮ কোটি টাকার বেশি প্রবাসী আয়। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি ঈদকে সামনে রেখে প্রবাসীদের বাড়তি পাঠানো অর্থও এই প্রবাহকে আরও গতিশীল করেছে।
চলতি অর্থবছরের মাসভিত্তিক পরিসংখ্যানেও ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ওঠানামার মধ্যেও মোটামুটি ঊর্ধ্বমুখী ছিল, যার মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের বেশি এসেছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাস শেষে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে এরই মধ্যে টানা ছুটির আগে শেষ কর্মদিবস শেষ করেছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন