ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে বাবা-ছেলেসহ ৩০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

ছবি: প্রতিনিধি

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার।

শনিবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।

পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভাদুলিডাঙ্গা এলাকার একটি নার্সারির সামনে অভিযান চালান। এসময় শরিফুল ইসলাম ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মোট ৩০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, শরিফুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে বাবা-ছেলেসহ ৩০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার।

শনিবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।

পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভাদুলিডাঙ্গা এলাকার একটি নার্সারির সামনে অভিযান চালান। এসময় শরিফুল ইসলাম ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মোট ৩০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, শরিফুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ