আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারগুলোতে চুরি, ছিনতাই, যানজট এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক বিশৃঙ্খলা প্রতিরোধে ব্যাপক মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
বাহুবল বাজার, মিরপুর বাজার ও পুটিজুরী বাজারসহ বিভিন্ন স্থানে একাধিক পুলিশ টিম একযোগে এই কার্যক্রমে অংশ নেয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, জনবহুল এলাকা এবং পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়। মহড়ার নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ, কেনাকাটা বৃদ্ধি এবং পশুর হাটে ভিড়ের কারণে অপরাধপ্রবণতা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
মহড়ার সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সচেতনতা বাড়ানো এবং নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। এ সময় যে কোনো সন্দেহজনক ঘটনা দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে। জনগণের নিরাপত্তায় থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
তিনি আরও জানান, পশুর হাট, বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। তাদের মতে, ঈদ উপলক্ষে এমন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জনসাধারণের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস.আর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন