ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাজিরায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রুপক চক্রবর্তী
রুপক চক্রবর্তী
প্রকাশ : ২২ মে ২০২৬

জাজিরায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জাজিরা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুলনা ইউনিয়নের চর লাউখোলা এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন মেসার্স ইশরাক মোড়ল ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক ব্যক্তির হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাছিমা আক্তার (৩০), পিতা মজিবর সরদার, স্বামী মো. বাদল চিশতিয়া, সাং ছলেনামা শেখপুর, থানা শিবচর, জেলা মাদারীপুর এবং মো. বাদল চিশতিয়া (৪৭), পিতা মো. মোসলেম বাবুর্চি, মাতা ফিরোজা বেগম, সাং হাসনাবাদ, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। বর্তমানে তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছলেনামা শেখপুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “মাদক নির্মূলে জাজিরা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাজিরায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জাজিরা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুলনা ইউনিয়নের চর লাউখোলা এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন মেসার্স ইশরাক মোড়ল ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক ব্যক্তির হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাছিমা আক্তার (৩০), পিতা মজিবর সরদার, স্বামী মো. বাদল চিশতিয়া, সাং ছলেনামা শেখপুর, থানা শিবচর, জেলা মাদারীপুর এবং মো. বাদল চিশতিয়া (৪৭), পিতা মো. মোসলেম বাবুর্চি, মাতা ফিরোজা বেগম, সাং হাসনাবাদ, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। বর্তমানে তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছলেনামা শেখপুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “মাদক নির্মূলে জাজিরা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ