ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালো কাজের স্বীকৃতি পেল হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি

ছবি: প্রতিনিধি

পেশাদারিত্ব, দক্ষতা ও ধারাবাহিক সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে গিয়ে এ সফলতা অর্জন করে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।

জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফল ভূমিকা রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে পুরস্কৃত হন ডিবি পুলিশের সদস্যরা। এ অর্জনকে জেলা পুলিশের জন্য একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের স্বীকৃতি শুধু ভালো কাজের মূল্যায়নই নয়, বরং সহকর্মীদের মাঝে দায়িত্ব পালনে উৎসাহ, মনোবল ও কর্মগতিশীলতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে ডিবি পুলিশের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং বাংলাদেশ পুলিশের আইকন, সিলেট রেঞ্জের ডিআইজি ডঃ মোঃ জিললুর রহমান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিবি পুলিশের সদস্যরা। তাঁদের নেতৃত্ব, দিকনির্দেশনা ও পেশাদার মনোভাবের কারণেই মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারছেন বলে জানান তারা।

সচেতন মহল মনে করছেন, হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের সফলতা ও স্বীকৃতি ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভালো কাজের স্বীকৃতি পেল হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ