ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করা সম্ভব। একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দুর্ভোগ তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলার উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা কণ্ঠের সম্পাদক মজিবুর মুন্সি, যুগান্তরের হাজী মান্নান, ইত্তেফাকের মোঃ রমজান শিকদার, মাই টিভির সরোয়ার হোসেন, আরটিভির ইমরান হোসেন, নয়াদিগন্তের এটিএম নান্নু হোসেন, কালবেলার শামীম হোসেন, আমার দেশ পত্রিকার আল মামুন রশিদ, সিএন বাংলার শাহাদাত হোসেন, যায়যায়দিনের মনির হোসেন, সম্রাট হোসেন এবং দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ রিপন শেখসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন