শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সখিপুর থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর ইউনিয়নের রাড়িকান্দি কুমাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি মোঃ মোস্তফা গাজীর মুদি দোকানের সামনে ও উত্তর পাশের পাকা সড়কে চালানো হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,৩০০ টাকা।
অভিযানে আটক দুইজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিলগালা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১) মোঃ জাহাঙ্গীর গাজী (৪০), পিতা: মোঃ কাসেম গাজী, সাং: পশ্চিম বাগাতি, ঢালিরঘাট, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর। বর্তমানে তিনি সখিপুর থানাধীন আজাদ সরদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
২) জাহাঙ্গীর বেপারী ওরফে বাইদা জাহাঙ্গীর (৩৪), পিতা: হাশেম বেপারী, সাং: সখিপুর নয়ন সরদার কান্দি, থানা: সখিপুর, জেলা: শরীয়তপুর।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে এরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
সখিপুর থানা পুলিশ আরও জানায়, এলাকার মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন