ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: শ্রমিকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। শুক্রবার ১ মে বিকাল সাড়ে ৫টায় রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়

ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টায় রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে মুখর হয়ে ওঠে।

শ্রমিকদলের আহ্বায়ক উশৈঅং মারমার সভাপতিত্বে এবং সদস্য সচিব উহাইসিং মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাইনু মং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রু মং মারমা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাবেক সাংগঠনিক সম্পাদক ক্রসিং মং মারমা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চসিং অং মারমা, মহিলা দলের সভানেত্রী চিংম্রাউ মারমা, সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা এবং কৃষকদলের আহ্বায়ক ক্যসাইওয়ে মারমা। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: শ্রমিকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ