ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬; ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি : প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাস এবং উৎসবের আমেজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মোলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক ও বালিকা- দুই বিভাগেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। বালক বিভাগে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানারআপ হয় চাকমাঝিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পালিয়েদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় খেলোয়াড়দের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়।

তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও আগ্রহী হয়ে উঠবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে, যা লালপুর উপজেলায় ক্রীড়াচর্চা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬; ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ