ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়েটে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন, র‍্যালিতে শিক্ষক-গবেষকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬

চুয়েটে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন, র‍্যালিতে শিক্ষক-গবেষকদের অংশগ্রহণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর প্রাঙ্গণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং প্রযুক্তি হস্তান্তর কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট প্রধান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চুয়েটে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন, র‍্যালিতে শিক্ষক-গবেষকদের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর প্রাঙ্গণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং প্রযুক্তি হস্তান্তর কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট প্রধান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ