ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশসেরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স- ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তানসিভ জুবায়ের নাদিম

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

এই সফলতার স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৮ এপ্রিল রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত ‘ইউএইচএফপিও সম্মেলন ২০২৬’-এ তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ও সেবার মান পর্যালোচনার ভিত্তিতে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সেবার মান, ব্যবস্থাপনা দক্ষতা, রোগীবান্ধব পরিবেশ, উদ্ভাবনী উদ্যোগ এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে মূল্যায়ন করা হয়। এসব সূচকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন’ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করে।

তানসিভ জুবায়ের নাদিমের নেতৃত্বে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবার বিস্তার, জরুরি সেবার গতি বৃদ্ধি, জনবল ব্যবস্থাপনায় উন্নয়ন এবং রোগীদের সন্তুষ্টি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজনরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাসপাতালে ভিড় করেন। অনেকেই এই অর্জনকে স্থানীয় স্বাস্থ্যসেবার জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দেশসেরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স- ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তানসিভ জুবায়ের নাদিম

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

এই সফলতার স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৮ এপ্রিল রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত ‘ইউএইচএফপিও সম্মেলন ২০২৬’-এ তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ও সেবার মান পর্যালোচনার ভিত্তিতে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সেবার মান, ব্যবস্থাপনা দক্ষতা, রোগীবান্ধব পরিবেশ, উদ্ভাবনী উদ্যোগ এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে মূল্যায়ন করা হয়। এসব সূচকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন’ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করে।

তানসিভ জুবায়ের নাদিমের নেতৃত্বে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবার বিস্তার, জরুরি সেবার গতি বৃদ্ধি, জনবল ব্যবস্থাপনায় উন্নয়ন এবং রোগীদের সন্তুষ্টি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজনরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাসপাতালে ভিড় করেন। অনেকেই এই অর্জনকে স্থানীয় স্বাস্থ্যসেবার জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ