ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধনের মধ্য দিয়ে জেলার সর্বত্র একযোগে শুরু হয় এ টিকাদান কার্যক্রম, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে। জেলায় মোট ১ লাখ ৩০ হাজার ৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভায় মোট ৮টি স্থায়ী কেন্দ্রসহ ৯৮০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, শিশু বিভাগের পরামর্শক ডা. আসাদুর রহমান মালিক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাফিজ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং রোগের বিস্তার রোধ করাই মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ