গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বৃন্দাবনপাড়া (মধ্যরামচন্দ্রপুর) এলাকায় নির্মাণাধীন “সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল” ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন ও প্রত্যাশার এক বাস্তব চিত্র। আধুনিক চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে যাওয়া এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই স্থানীয় মানুষের মনে আশার আলো জাগিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে হাসপাতাল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল ইসলাম লেবু মাওলানা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এটি চালু হলে পলাশবাড়ীসহ আশপাশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা সহজলভ্য হবে। একইসঙ্গে চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।
প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হরিদাস চন্দ্র তরনী দাস তাঁর বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কিছু করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সম্মানজনক ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। তিনি জানান, ছাদ ঢালাইয়ের এই ধাপটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ উদ্যোগ নিয়ে ব্যাপক আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, হাসপাতালটি চালু হলে শুধু স্বাস্থ্যসেবার উন্নয়নই নয়, বরং এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে, যা স্থানীয় তরুণদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেবে।
দিনব্যাপী এই আয়োজন শেষে দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই উদ্যোগটি বাস্তবায়িত হলে পলাশবাড়ীসহ আশপাশের এলাকার স্বাস্থ্যসেবার চিত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন