ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী মোট আক্রান্ত ১৫২

ছবি : প্রতিনিধি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মধ্যে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে বোয়ালমারী উপজেলায় সর্বোচ্চ ১০ জন রয়েছে। এছাড়া মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। অন্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল পর্যন্ত আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৫ জন ও চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মিলিয়ে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

এদিকে, চলতি বছরে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী মোট আক্রান্ত ১৫২

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ