ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬: কালিয়া পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই ও জরুরি টিকাদান কর্মসূচির নির্দেশনায় নড়াইল জেলার কালিয়া পৌরসভায় “হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬” বিষয়ক পৌরসভা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিয়া পৌরসভা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মস্ট্রং, শেখ মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ওসি, শিক্ষক মোঃ মিল্টন শেখ, মোল্লা শাহ আলম, মোঃ রোহাদ সরদার, নঈমুল ইসলাম নিপু, তন্দ্রা রানী মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় কালিয়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, মসজিদের ইমাম, পূজা মণ্ডপের পুরোহিত এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কালিয়া পৌরসভা সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালাটি একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে বিবেচিত হয়।

বক্তারা বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ যাতে সুফল পায়, সে লক্ষ্যে সকল স্বেচ্ছাসেবক, ধর্মীয় নেতা ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬: কালিয়া পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই ও জরুরি টিকাদান কর্মসূচির নির্দেশনায় নড়াইল জেলার কালিয়া পৌরসভায় “হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬” বিষয়ক পৌরসভা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিয়া পৌরসভা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মস্ট্রং, শেখ মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ওসি, শিক্ষক মোঃ মিল্টন শেখ, মোল্লা শাহ আলম, মোঃ রোহাদ সরদার, নঈমুল ইসলাম নিপু, তন্দ্রা রানী মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় কালিয়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, মসজিদের ইমাম, পূজা মণ্ডপের পুরোহিত এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কালিয়া পৌরসভা সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালাটি একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে বিবেচিত হয়।

বক্তারা বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ যাতে সুফল পায়, সে লক্ষ্যে সকল স্বেচ্ছাসেবক, ধর্মীয় নেতা ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ