ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উল্টো পথে তেল নেওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬

উল্টো পথে তেল নেওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিরিয়াল অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আইন অমান্যের দায়ে আরও দুই ব্যক্তিকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন সবার জন্য সমান—এই বার্তা দিতেই নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম সাধারণ গ্রাহকদের দীর্ঘ সারি উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে উল্টো পথে পাম্পে প্রবেশ করেন। পরে দ্রুত তেল নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তাদের নজরে বিষয়টি আসে। নিয়ম ভঙ্গের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে আরও দুই ব্যক্তি বিভিন্ন অনিয়ম ও আইন অমান্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আসেন। তাদের কাছ থেকে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে প্রশাসন সংশ্লিষ্টদের নাম প্রকাশ করেনি।

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানান, পাম্পে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সারি ছিল। এ অবস্থায় কেউ কেউ প্রভাব খাটিয়ে বা নিয়ম ভেঙে আগে সেবা নেওয়ার চেষ্টা করেন, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি দেখা যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ বলেন, জনভোগান্তি কমানো এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, কোনও ব্যক্তি সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা সাধারণ নাগরিক—যেই হোন না কেন, নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং সেবাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজন হলে জেলার বিভিন্ন এলাকায় আরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেক সময় পেট্রোল পাম্প, ফেরিঘাট, টিকিট কাউন্টার কিংবা সরকারি সেবাকেন্দ্রে প্রভাবশালীরা নিয়ম ভেঙে আগে সেবা নিতে চান। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। তাই এমন অভিযানে অনিয়ম কমবে এবং সবাই নিয়ম মেনে চলতে উৎসাহিত হবে।

#আর

বিষয় : তেলের_বাজার

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

উল্টো পথে তেল নেওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ