খাগড়াছড়ি-তে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সরকারি দল ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই দেশ উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত শান্তির সুবাতাস পাবে। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে তা জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং জাতীয় নির্বাচনের ফলাফলে জনগণের প্রদত্ত ভোটের প্রতিফলন ঘটেনি। ভোট কারচুপির মাধ্যমে জনগণের রায় ছিনতাই করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম আব্দুচ ছালাম আজাদ, আমীর, বান্দরবান জেলা জামায়াত। জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ-এর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক নুরুল আলম, খেলাফত মজলিসের খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুল জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন