গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ তৈরি হয়ে দ্রুত বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।
আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন