কালীগঞ্জ উপজেলা-এ সৌদি আরব থেকে পাঠানো উপহারের খেজুর স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চার কেজি করে এ খেজুর দেওয়া হয়।
শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম ফজলুল হক মিলন। তিনি উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে পাঠানো ১৫ কার্টুনে মোট ১২০ কেজি খেজুর উপজেলায় পৌঁছায়। পরে তা তালিকাভুক্ত স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বণ্টন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন