রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (১১ মার্চ) বেশ কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ দুপুরে মিরপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় পরিদর্শন করবেন। বিকাল ৪টায় কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জনঅধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেওয়ার পর পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিলেও অংশ নেবেন তিনি।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান আজ দুপুর আড়াইটার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে যাবেন। সেখানে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও দোকানদারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। স্থানীয় প্রশাসনের সদস্যরাও এই পরিদর্শনে উপস্থিত থাকবেন।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন। 'পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়' শীর্ষক এই সেমিনারে ছাত্ররাজনীতির বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
একই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উল্লেখ্য, মামুনুল হক গতরাতে ঢাকা-১৩ আসনের নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এবং আজই সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন