ছিনতাই ও মাদক কারবারে অতিষ্ট হয়ে ওঠা গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দাদের স্বস্তি দিতে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত টঙ্গীর হাজীর মাজার বস্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারি, মাদক বিক্রেতা ও মাদকসেবি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সাগর আলী, মাজেদুল ইসলাম মাহি, সাজু হাসান, জয়, মো. ফাহিম সিফাত, ইমন, ইমন হাছান বাদল, মো. রাহাত, মুরা হোসেন, আল আমীন, আলী হোসেন, শফিকুল ইসলাম মানিক, মাহবুব সালমান, শাকিল মিয়া, মো. আজিম, নুরুজ্জামান, নাজমুল, মো. জিহা, ছানোয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম, আতিক হাসান, নাজিম হোসেন, জামিল হোসেন, রফিকুল ইসলাম, মোস্তাক হোসেন, রমজান আলী, মো. হাবিবুর রহমান, মো. রবিন মিয়া, শফিকুর রহমান, ওমর ফারুক, তুহিন, মো. রাকিব ও মো. রবি।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় সম্প্রতি ছিনতাই ও মাদক কারবার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েছিলেন। এই পরিস্থিতি মোকাবিলায় থানার একটি বিশেষ দল রাতব্যাপী অভিযান পরিচালনা করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন