পবিত্র রমজান মাসের মাঝামাঝিতে এসে রাজধানী ঢাকাসহ সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে গত কয়েকদিন ধরে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, অর্থাৎ দেশের সব কটি বিভাগেই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষভাবে রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এই তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেকারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন