ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে স্বপ্নপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুরের উদ্যোগে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল ও জারুলসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়। আয়োজকরা জানান, এসব দেশীয় ও অলংকারিক বৃক্ষ শুধু হাসপাতাল এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং পাখি ও অন্যান্য প্রাণীর জন্য আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, সংস্কৃতিজন ও নাট্যকর্মী বেলায়েত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য এবং শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ।

বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া ও প্রবীণ কুমার পাল রতনসহ অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হাদিউজ্জামান হেলাল।

সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি বছর সারাদেশে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে স্বপ্নপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুরের উদ্যোগে মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল ও জারুলসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়। আয়োজকরা জানান, এসব দেশীয় ও অলংকারিক বৃক্ষ শুধু হাসপাতাল এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং পাখি ও অন্যান্য প্রাণীর জন্য আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, সংস্কৃতিজন ও নাট্যকর্মী বেলায়েত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য এবং শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ।

বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া ও প্রবীণ কুমার পাল রতনসহ অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হাদিউজ্জামান হেলাল।

সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি বছর সারাদেশে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ