ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে আত্রাইয়ে মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকস, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকস এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারারকে পৃথকভাবে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অবৈধ ইটভাটার বিরুদ্ধে আত্রাইয়ে মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকস, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকস এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারারকে পৃথকভাবে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ