শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকায় অবস্থিত মেসার্স এম কে এম ব্রিক্স নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল, যা দণ্ডনীয় অপরাধ।
এই অপরাধে আদালত সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। তবে অভিযানের সময় ঘটনাস্থলেই জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।
এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন