ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। এ কারণে আইন অনুযায়ী তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাদমালঞ্চি এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লাখ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পৃথক তিনটি মামলার মাধ্যমে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোতায়েন ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। এ কারণে আইন অনুযায়ী তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাদমালঞ্চি এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লাখ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পৃথক তিনটি মামলার মাধ্যমে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোতায়েন ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ