আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান সূচকের (একিউআই) স্কোর ২৪১, যা 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
তালিকায় ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২১৫ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর, ১৯২ স্কোর নিয়ে চতুর্থ নেপালের কাঠমান্ডু এবং ১৭১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।
একিউআই সূচকে শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ মাঝারি বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ঢাকার বর্তমান স্কোর যে ২০১ থেকে ৩০০ পরিসরে রয়েছে, সেটিকে বলা হয় 'খুব অস্বাস্থ্যকর'।
এই মাত্রার দূষণে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সুস্থ মানুষদেরও বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের গুরুতর সমস্যায় ভুগছে এবং বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও নির্মাণকাজের ধুলা এই দূষণের প্রধান কারণ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন