নরসিংদীর শিবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকালে শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন যৌথভাবে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার।এ সময় উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া এবং সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনূর মিয়া, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক মৃধা, সদস্য সচিব সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন