দেশজুড়ে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ রোগে ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে এক হাজার পাঁচজনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে এবং আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে এবং ৭৩৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে সারা দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ হাজার ৮৭৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ রোগে ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে এক হাজার পাঁচজনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে এবং আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে এবং ৭৩৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। একই সময়ে সারা দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ হাজার ৮৭৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন। এস.আর

আপনার মতামত লিখুন