গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের জামিনা কমিউনিটি ক্লিনিক আকস্মিক পরিদর্শন করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। বুধবার (২৯ জুলাই) তিনি ক্লিনিকের চিকিৎসাসেবা, ওষুধের মজুদ, চিকিৎসা সামগ্রীর প্রাপ্যতা এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তারা নিয়মিত স্বাস্থ্যসেবা ও সরকারি বিনামূল্যের ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সরকারের দেওয়া বিনামূল্যের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ যথাযথভাবে পায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্লিনিকের অভ্যন্তর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রোগীদের সেবাদানে শৃঙ্খলা বজায় রাখা এবং দৈনিক রোগী উপস্থিতি ও ওষুধ বিতরণের নিবন্ধন নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন।
ডা. মামুনুর রহমান বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে জেলা জুড়ে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং জামিনা কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন