ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬

নওগাঁয় ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান
প্রতিনিধি

ক্যান্সার , কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত নওগাঁর ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু রোগী ও তাঁদের স্বজনদের হাতে চিকিৎসা সহায়তার এসব চেক তুলে দেন।

এ সময় ৩৮ জন রোগীর মধ্যে ১৩ জনকে ৫০ হাজার টাকা করে এবং বাকি ২৫ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। 

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়। সরকারের এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা গুরুতর রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগকে আরও সহজ করে তুলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ক্যান্সার , কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত নওগাঁর ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু রোগী ও তাঁদের স্বজনদের হাতে চিকিৎসা সহায়তার এসব চেক তুলে দেন।

এ সময় ৩৮ জন রোগীর মধ্যে ১৩ জনকে ৫০ হাজার টাকা করে এবং বাকি ২৫ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। 

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়। সরকারের এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা গুরুতর রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগকে আরও সহজ করে তুলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ