ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মধ্যে হামের (সন্দেহভাজন) উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে রোগটিতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (১ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ফরিদপুরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন। একই সময়ে এ রোগে ২১ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৮ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং বাকি ৩ জন পার্শ্ববর্তী জেলার। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে চলমান রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮২২ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জনসহ মোট ৯৭ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে পরীক্ষাগারের সর্বশেষ পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন