ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে হামের সংক্রমণ অব্যাহত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৪০

সংগৃহীত

ফরিদপুর জেলায় হামের (মিজলস) সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ জনে। তবে এ সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে জেলায় হামে মোট মৃত্যুর সংখ্যা ২১ জনেই অপরিবর্তিত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দুই হাসপাতালে মোট ৪০ জন রোগী ভর্তি হন।

উপজেলাভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে বোয়ালমারীতে সর্বোচ্চ ২৮ জন শনাক্ত হয়েছেন। এছাড়া আলফাডাঙ্গায় ২৫ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন ভর্তি আছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জন এবং পার্শ্ববর্তী জেলা থেকে ১৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে হামের সংক্রমণ অব্যাহত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৪০

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ