ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে একদিনে ১১ জনের হামের সন্দেহ, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৫

শেখ হাচান জেলা প্রতিনিধি:
শেখ হাচান জেলা প্রতিনিধি:
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

ফরিদপুরে একদিনে ১১ জনের হামের সন্দেহ, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৫

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মধ্যে হামের (সন্দেহভাজন) উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে রোগটিতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন। একই সময়ে এ রোগে মোট ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

শনিবার (১ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত প্রতিবেদনে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৮ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং বাকি ৩ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে অব্যাহত রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮২২ জন হামের সন্দেহভাজন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জনসহ মোট ৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে পরীক্ষাগারের সর্বশেষ পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত (পজিটিভ) হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে একদিনে ১১ জনের হামের সন্দেহ, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৫

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মধ্যে হামের (সন্দেহভাজন) উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে রোগটিতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন। একই সময়ে এ রোগে মোট ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

শনিবার (১ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত প্রতিবেদনে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৮ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং বাকি ৩ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে অব্যাহত রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮২২ জন হামের সন্দেহভাজন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জনসহ মোট ৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে পরীক্ষাগারের সর্বশেষ পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত (পজিটিভ) হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণে

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ