ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে জরায়ুমুখ, স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের হাতিয়াব পশ্চিম কমিউনিটি ক্লিনিকে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ক একটি বিশেষ কার্যক্রম মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ ক্যাম্পেইনে মোট ১৫৬ জন নারীকে ভায়া (VIA) ও ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন (CBE) করা হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে ১ জন ভায়া পজিটিভ শনাক্ত হন, যাকে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থাপনা ও পরামর্শের জন্য রেফার করা হয়েছে।

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা করা সম্ভব। নিয়মিত VIA ও CBE পরীক্ষার মাধ্যমে ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন কিংবা প্রাথমিক পর্যায়ের রোগ দ্রুত শনাক্ত করা যায়, ফলে জটিলতা ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। তাই নির্ধারিত বয়সের সকল নারীকে নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসার জন্য আহ্বান জানানো হয় এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম, গাজীপুর সদর মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ,  জেলা পাবলিক হেলথ নার্স আকতারী ভানু, সহকারী জেলা পাবলিক হেলথ নার্স নাজমা খাতুন। এসময় স্ক্রিনিং কার্যক্রমে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন, নাজনিন সুলতানা,  সালমা। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে জরায়ুমুখ, স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের হাতিয়াব পশ্চিম কমিউনিটি ক্লিনিকে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ক একটি বিশেষ কার্যক্রম মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ ক্যাম্পেইনে মোট ১৫৬ জন নারীকে ভায়া (VIA) ও ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন (CBE) করা হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে ১ জন ভায়া পজিটিভ শনাক্ত হন, যাকে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থাপনা ও পরামর্শের জন্য রেফার করা হয়েছে।

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা করা সম্ভব। নিয়মিত VIA ও CBE পরীক্ষার মাধ্যমে ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন কিংবা প্রাথমিক পর্যায়ের রোগ দ্রুত শনাক্ত করা যায়, ফলে জটিলতা ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। তাই নির্ধারিত বয়সের সকল নারীকে নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসার জন্য আহ্বান জানানো হয় এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম, গাজীপুর সদর মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ,  জেলা পাবলিক হেলথ নার্স আকতারী ভানু, সহকারী জেলা পাবলিক হেলথ নার্স নাজমা খাতুন। এসময় স্ক্রিনিং কার্যক্রমে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন, নাজনিন সুলতানা,  সালমা। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ