বিশ্বজুড়ে বায়ু দূষণের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, রাজধানী ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে। রোববার সকাল ৮টায় হালনাগাদ সূচকে ঢাকার বায়ু মানের স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার বায়ু মানের স্কোর ২১০। তৃতীয় স্থানে রয়েছে চীনের হ্যাংজু, স্কোর ১৮৬। চতুর্থ অবস্থানে মিশরের কায়রো (১৭৮) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৬।
বায়ু মান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ু মানকে ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে খুবই অস্বাস্থ্যকর বায়ুতে অবস্থান করলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন