ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা থানাধীন ছিলাদরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৫০)। তিনি রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার মসজিদ কলোনী এলাকার মৃত শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল শুক্কুর দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি—যা যুবসমাজকে বিপথে ঠেলে দেয় এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা থানাধীন ছিলাদরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৫০)। তিনি রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার মসজিদ কলোনী এলাকার মৃত শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল শুক্কুর দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি—যা যুবসমাজকে বিপথে ঠেলে দেয় এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ