নারায়ণগঞ্জের বন্দরে প্রাণীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লাল সবুজ সোসাইটি, নারায়ণগঞ্জ শাখা।
এ কার্যক্রমের অংশ হিসেবে তরুণদের অংশগ্রহণে কুকুরের গলায় রিফ্লেক্টিভ (প্রতিফলক) বেল্ট পরানো হয়। প্রাণীদের প্রতি মানবিক আচরণ, নিরাপদ সহাবস্থান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, রাতে অন্ধকার বা স্বল্প আলোতে রাস্তায় চলাচলকারী প্রাণীদের সহজে শনাক্ত করতে রিফ্লেক্টিভ বেল্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সড়কে থাকা কুকুরসহ অন্যান্য প্রাণীদের অবস্থান দূর থেকেই দৃশ্যমান হওয়ায় যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি কমাতে এটি সহায়ক হতে পারে।
লাল সবুজ সোসাইটি, নারায়ণগঞ্জ শাখার পক্ষ থেকে জানানো হয়, প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি মানুষের ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের প্রাণীদের প্রতি আরও দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণে উৎসাহিত করবে এবং সমাজে মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থানের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন