ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘন: ২১ প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

মোঃ জামাল উদ্দিন
মোঃ জামাল উদ্দিন Staff Reporter
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘন: ২১ প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২১টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর বিভিন্ন ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ছাড়পত্র গ্রহণ ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তরলবর্জ্য দ্বারা দূষণ ঘটানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা, শব্দদূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, সলিড ওয়েস্ট (কঠিন বর্জ্য) দ্বারা পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা এবং টিলা কর্তনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের হিসাবে, এসব ঘটনায় মোট ২১টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আগামী সাত কর্মদিবসের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘন: ২১ প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২১টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর বিভিন্ন ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ছাড়পত্র গ্রহণ ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তরলবর্জ্য দ্বারা দূষণ ঘটানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা, শব্দদূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, সলিড ওয়েস্ট (কঠিন বর্জ্য) দ্বারা পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা এবং টিলা কর্তনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের হিসাবে, এসব ঘটনায় মোট ২১টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আগামী সাত কর্মদিবসের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ