ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে বেকার বৃক্ষরোপণ ও বিতরণ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে বেকার বৃক্ষরোপণ ও বিতরণ
ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁ শহরে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিট। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নওগাঁ শহরের আব্দুল জলিল শিশু পার্কসংলগ্ন বাইপাস সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেকা নওগাঁ ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুব আলম শুভ, কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণের পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ সচেতন মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় গাছ লাগানোর পাশাপাশি চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বেকা নওগাঁ ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাই অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিন।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন বলেন, “বৃক্ষরোপণকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি একদিনের কর্মসূচি নয়, বরং সারা বছর পরিবেশ রক্ষায় কাজ করে যাবে বেকা নওগাঁ ইউনিট। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে, তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে বেকার বৃক্ষরোপণ ও বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ