ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

ছবি: প্রতিনিধি

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় চুয়াডাঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য তরুণ প্রজন্ম, সামাজিক সংগঠন, পরিবেশকর্মী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাহজাহান আলী, অন্বেষা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিজা হোসাইন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার উপপরিচালক জহির রায়হান এবং প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় যুবসমাজ, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এসব কাজে তরুণদের নেতৃত্বে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে তরুণদের শুধু সচেতন করলেই হবে না, পরিবেশ রক্ষার বিভিন্ন কার্যক্রমে তাদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। তরুণদের উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব।

মাহবুব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কানিজ সুলতানা ও জিল্লুর রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ